নেত্রকোনা জেলা পরিষদ বৃত্তি

নেত্রকোনা জেলা পরিষদ নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি দেওয়ার ঘোষণা করেছে। প্রার্থীদের অবশ্যই নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা এবং নিয়মিত ছাত্রছাত্রী হতে হবে। প্রার্থী বিজ্ঞান বিভাগের হলে জিপিএ-৫ এবং মানবিক ও বাণিজ্য বিভাগের হলে জিপিএ-৪.৭৫ নিয়ে ২০০৯ সালে এসএসসি, এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় পাস করতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিকভাবে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাসের ক্ষেত্রে জিপিএ-৩ থাকতে হবে। আবেদনপত্র ২৫ ফেব্রুয়ারি, ২০১০-এর মধ্যে বিনামূল্যে নেত্রকোনা জেলা পরিষদ অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং এই একই তারিখের মধ্যে তা আবার পরিষদ অফিসে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে জাতীয়তার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, অভিভাবকের আয়ের সনদপত্র, সব পরীক্ষায় পাসের নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, প্রতিষ্ঠান-প্রধান কর্তৃক সত্যায়িত দুই কপি পাসকোর্ট সাইজের ছবি, এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিকভাবে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তাদের নিজস্ব প্রমাণপত্র দাখিল করতে হবে। আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: নেত্রকোনা জেলা পরিষদ অফিস, ফোন: ০৯৫১-৬১৭২০।
Post a Comment (0)
Previous Post Next Post

Wikipedia

Search results

Total Pageviews

Translate