জামালপুর জেলা পরিষদ জামালপুর জেলার স্থায়ী ছাত্রছাত্রী যাঁরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তাঁদের মধ্যে বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে। এই বৃত্তি আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রদান করা হবে। প্রার্থীদের অবশ্যই জামালপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থী বিজ্ঞান বিভাগের হলে তাঁর জিপিএ-৫ এবং বাণিজ্য বা মানবিক বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ-৪.৫ থাকতে হবে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষাতেই। আবেদনপত্র আগামী ৩০ মার্চের মধ্যে জেলা পরিষদ অফিস থেকে সংগ্রহ করে একই স্থানে একই দিনের মধ্যে জমা দিতে হবে। আবেদনপত্রের জন্য কোনো অর্থ প্রদান করতে হবে না। যেসব প্রার্থীর জিপিএ ৪.৫-এর কম রয়েছে তাঁদের আবেদন করার দরকার নেই। প্রার্থীদের অবশ্যই উচ্চতর পর্যায়ে অধ্যয়নরত হতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: জেলা পরিষদ, জামালপুর।